Durjoy, Voirab, Kishoreganj


কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলায় দুর্জয় মোড়ে অবস্থিত “দুর্জয় ভৈরব” নামক ভাস্কর্যটি। এটি মহান মুক্তিযোদ্ধের একটি স্মৃতি ভাস্কর্য। এই ভাস্কর্যটির শুভ উদ্ভোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব মো: জিল্লুর রহমান। তিনি এ ভাস্কর্য টি উদ্ভোধন করেন ১৩ জুলাই ২০০৯ খ্রি:, বাংলা ২৯ আষাঢ় ১৪১৬ বঙ্গাব্দ।

Durjoy Sculpture 2

দুর্জয় ভৈরব

 

১৯৭১ সালে পাকহানাদার বাহিনীর হাতে ভৈরব উপজেলার শাহাদাৎ বরণকারী ১২ জন শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে একটি নাম ফলক উন্মোচন করা হয়। নাম ফলকটি ইংরেজি ২৮ জানুয়ারি ২০১২ খ্রি: উন্মোচন করেন কিশোরগঞ্জ ৬ (ভৈরব-কুলিয়াচর) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব নাজমুল হাসান পাপন। নির্মাণে মুক্তিযোদ্ধা সংসদ ভৈরব এবং ব্যবস্থাপনায় উপজেলা প্রশাসন ভৈরব কিশোরগঞ্জ

 

নিম্নে উক্ত মুক্তিযোদ্ধাদের নামের তালিকা দেওয়া হল-

ক্রমিক নং নাম ঠিকানা
১ শহীদ আমির হুসেন(বীর প্রতিক) কালিকা প্রসাদ
২ শহীদ মোস্তফা কামাল আক্তার ভৈরবপুর
৩ শহীদ মোহাম্মদ নোয়াজ মিয়া ভৈরবপুর
৪ শহীদ আশু রঞ্জন দাস ভৈরব বাজার
৫ শহীদ মো: সহিদ মিয়া কমলপুর
৬ শহীদ মো: লায়েস মিয়া জগন্নাথপুর
৭ শহীদ ক্যাডেট খোরশেদ আলম শম্ভুপুর
৮ শহীদ আলকাছ মিয়া শম্ভুপুর
৯ শহীদ গিয়াস উদ্দিন মধ্যেরচর
১০ শহীদ আলী আকবর কালিকা প্রসাদ
১১ শহীদ মুজিবর রহমান বাঁশগাড়ী
১২ শহীদ রইছ উদ্দিন আগানগর


দুর্জয় ভাস্কর্যে মহান মুক্তিযুদ্ধে যুদ্ধকালীন কমান্ডারের দ্বায়িত্বপালনকারী ভৈরবের ৯ (নয়) জন বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে আরো একটি নাম ফলক উন্মোচন করেন মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব নাজমুল হাসান পাপন। নির্মাণে- মুক্তিযোদ্ধা সংসদ ভৈরব, বাস্তবায়নে- উপজেলা প্রশাসন, ভৈরব, কিশোরগঞ্জ।

 

নিম্নে উক্ত মুক্তিযোদ্ধা কমান্ডারদের নামের তালিকা দেওয়া হল-
 

ক্রমিক নং নাম ঠিকানা
১ সিরাজ উদ্দিন আহমেদ দড়ি চন্ডিবের
২ মরহুম ফয়সল আলম ভৈরবপুর
৩ হাজী মো: সায়দুল্লাহ মিয়া ভৈরবপুর
৪ মো: আব্দুল হামিদ রসুলপুর
৫ নাসির উদ্দিন আহমেদ শ্রীনগর
৬ মো: তারেক পঞ্চবটি
৭ মোল্লা হুমায়ুন কবির কমলপুর
৮ মো: ছাইদুর রহমান জগন্নাথপুর
৯ মরহুম আজাদ মিয়া কমলপুর